চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার বক্তব্য বলেন, শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোকপাত করেন। তিনি এসময় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী-পরবর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটির সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসিন আলম, হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশাদ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর