এম এম নুরুল হক উবির এসএসসি পরীক্ষা কেন্দ্রের হিসেব পায়নি প্রধানরা !

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার আশিকাটিস্থ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এবারের (২০২৩) এসএসসি পরীক্ষা কেন্দ্রের হিসেব পায়নি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ! বিষয়টি নানা প্রশ্ন উঠেছে । কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক-শিক্ষকের মধ্যে অসন্তোষ বিরাজ করছে ।

কেন্দ্র সচিব সাহাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী বলছে হিসেব ও ফান্ড প্রাক্তন কেন্দ্র সচিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর নিকট । একে অপরকে দায়ী করছে ।

এ বছর কেন্দ্রের নানা অনিয়মের কারণে কেন্দ্র সচিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে বরখাস্ত এবং কেন্দ্রের দুজন শিক্ষকককে অব্যাহতি দেওয়া হয় । তারপরও তিনি কেন্দ্র ছাড়েনি । কেন্দ্রের যাবতয়ি হিসেব তার কাছে রাখতেন । অফিস সহায়কের মাধ্যমে ।

পরে পত্রিকায় লেখালেখির আবার কেন্দ্র সচিব সাহাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীর নিকট জমা দিতেন । কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও কেন্দ্রের হিসেব দিতে গড়িমশি করছে । কেন্দ্রের দায়িত্বপালনকারী প্রধানরা তাদের পারিশ্রমিক পাচ্ছে না ।

এ ব্যাপারে কেন্দ্র সচিব সাহাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী দৈনিক চাঁদপুর খবরকে জানান,সহসাই হিসেব নিয়ে বসবো । প্রধানদের ফি দেওয়া হবে । এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সাথে বসতে হবে ।

এ ব্যাপারে কেন্দ্রের প্রাক্তন সচিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী দৈনিক চাঁদপুর খবরকে জানান, কেন্দ্রের কোন দায়িত্ব আমার নেই । হিসেব সম্পর্কে কিছু বলতে পারবো না । এটা জানে কেন্দ্র সচিব সাহাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী ।

 

সম্পর্কিত খবর