ছেংগারচর পৌরসভা নির্বাচনে পরিদর্শনে ডিসি ও এসপি

চাঁদপুর খবর রির্পোট: ছেংগারচর পৌরসভা নির্বাচন ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৭জুলাই (সোমবার) ছেংগারচর পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান ও চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

পরিদর্শন শেষে কর্মকর্তাগণ ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।

পুলিশ সুপার ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর