চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) ও পুনাক সভানেত্রী বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৬জুলাই (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের বাসবভনে চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার), পুনাক সভানেত্রী ডা: আফসানা শর্মী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
এসময় চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়’সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



