শাহতলী কামিল মাদরাসা প্রভাষক হেলাল উদ্দিনের বাসায় চুরি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন এর বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

চাঁদপুর মডেল থানার ওসি শেখ মো: মুহসিন এর নির্দেশে মোবাইল টিমের এএসআই শহিদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গতকাল ১৭জুলাই (সোমবার) দুপুরে ১২টায় শাহতলী কামিল মাদরাসার পার্শ্বে ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি দুপুর ১২টায় মাদরাসার অবস্থান করায় কোন এক সময় আমার বাসায় এ চোরচক্র চুরির ঘটনা ঘটায়। আমার ব্যবহৃত ল্যাবটপ চুরি করে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ৮০হাজার টাকা। আমার ঘরের আসবাবপত্র এলোমেলো করে রাখে।

এএসআই শহিদুল্লাহ দৈনিক চাঁদপুর খবরকে জানান, মডেল থানার ওসি শেখ মো: মুহসিন এর নির্দেশে আমি ঘটনাস্থল পরিদশন করেছি । চুরির ঘটনায় অভিযুক্ত চোরচক্রকে গ্রেফতারের চেষ্টা করছি । সেই সাথে ল্যাবটপ উদ্ধারে অভিযান চলছে ।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় জানানো হলে, মডেল থানার ওসি শেখ মো: মুহসিন এর নির্দেশে মোবাইল টিমের এএসআই শহিদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, শাহতলী কামিল মাদরাসায় পবিত্র ঈদুল আযহার অবকাস ছুটিকালীন সময় নতুন একাডেমিক ভবনের দোতলায় ছাত্রীদের কমন রুমে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী পাওয়া যায়। মাদ্রাসা ছুটিকালীন সময়ে মাদকসেবীরা রাতের বেলা মাদ্রাসার বাউন্ডারী ডিঙ্গিয়ে দোতলায় ভবনে ভিতরে কক্ষে এমন কাজ করছে বলে ধারনা করা হচ্ছে। এতে করে মাদ্রাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে । ধারনা করা হচ্ছে বহিরাগত স্থানীয় নেশাখোরদের দ্বারা মাদরাসার অভ্যন্তরে নেশা জাতীয় এই কাজ করা হয়।

এ বিষয়ে গতকাল ১৭জুলাই (সোমবার) মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নির্দেশে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে,চাঁদপুর মডেল থানার ওসি শেখ মো: মুহসীন ঘটনাটি এসআই কুদ্দুস তদন্তের দায়িত্ব দিয়েছেন ।

 

সম্পর্কিত খবর