চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে পূরবী দে সিমন্তিকে সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে পূরবী দে সিমন্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৫ জুলাই (শনিবার) সংগীত নিকেতন এর চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ১৪২৯ এর প্রতিযোগিতায় জাতীয়ভাবে সর্বোচ্চ অর্জন “অনন্য মান” পেয়ে চাঁদপুর জেলার জন্য গৌরব বয়ে আনায় পূরবী দে সিমন্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ সংগীত অনুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে সবাইকে বিমোহিত করেন পূরবী দে সিমন্তি।

সম্পর্কিত খবর