চাঁদপুরের পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও পুনাক এর সহ-সভাপতি পূজা দাশ রায় এর পক্ষ পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ও পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৪জুলাই চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ও পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মীকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও পুনাক সহ-সভাপতি পূজা দাশ রায়।

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।

এসময় আমন্ত্রিত অতিথিগন স্মৃতিচারণ করে বলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল , চৌকস ও পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এসময় চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, পুনাক সদস্যবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর