ছেংগারচর পৌর নির্বাচনে প্রচারণার সময় শেষ: রাত পোহালে ভোটগ্রহন

ফারুক হোসেনঃ ছেংগারচর পৌরসভার ভোটের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে । সোমবার হবে ভোটগ্রহণ। চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে। যা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ স্থানীয় ভোটাররা। নতুন ভোটদান পদ্ধতি নিয়ে অনিশ্চিত বোধ করছেন স্থানীয়রা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পৌর নির্বাচনে লড়াইয়ে মেয়র পদে লড়ছেন ৪ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ৫০ জন।

ছেংগারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক জন, স্বতন্ত্র প্রার্থী দই জন ও জাতিয় পাটির একজন । নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদে মোতায়ন করা হচ্ছে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি থাকছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

পৌরসভা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, ভোটকে কেন্দ্র করে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। আমরা সতর্ক অবস্থায় আছি, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। যেসব এলাকাকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি মোতায়েন থাকবে। আর কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত খবর