
চাঁদপুর খবর রিপোট: বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, রাজনৈতিক বৈধতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে ‘Women’s Political Participants in Bangladesh: Legitimacy and Validation Workshop’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি।
BIDG ও BRAC-এর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের ভূমিকা এবং নেতৃত্ব বিকাশের নানা বিষয় নিয়ে মূল গবেষণাপত্র উপস্থাপন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, মতামত এবং পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্বের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং রাজনীতিতে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন।
আয়োজকরা মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বাস্তব চিত্র তুলে ধরতে এ ধরনের গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে নারীদের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণ বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।



