
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়নে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আজকের প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব এর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তমূলক, অসত্য, অসৌজন্যমূলক ও মানহানীকর। ২০ আগস্ট ২০২৬ইং তারিখের অপর একটি অভিযোগ বিষয়ে তদন্ত করে কোন সত্যতা পাওয়া যায়নি।
বিগত ২ আগস্ট ২০২৫ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসাবে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণা-বেক্ষণ, পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা প্রসাশকের সাথে চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সকল সদস্যগণকে নিয়ে এর জন্য দেখা করে অনিয়ম গুলো তদন্ত করা হয়।
যা ১০টি অধিদপ্তরে প্রেরন করা হয়। তারই আলোকে বাংলাদেশ কৃষি ব্যাংক, হিসাব নং- ২৫০১-০৩১০১০৯০৭৬ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর আর্থিক লেনদেনে ফুটে উঠেছে। ।
নিম্নোক্ত বীর মুক্তিযোদ্ধাগণ ফোন বার্তা, মেসেজ পোষ্ট ও যুদ্ধকালীন কমান্ডার, বিতর্কিত ফটোগ্রাফ সহ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগগ্ম আহ্বায়ক ডঃ কাজী হাসেম (বহিষ্কৃত ৯ ফেব্রুয়ারী-২০২৬) ও মতলব উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন (বহিষ্কৃত ১৯ মে-২০২৬ইং) সংশ্লিষ্ট রেকর্ডকৃত কথোপকথন বার্তা উপস্থাপন করেন।
এতে আরো বলা হয়, উল্লেখিত অভিযোগ সমূহ ও দূর্নীতির বিরুদ্ধে যে কোন তথ্য প্রভাবিতকরা, সংজ্ঞা বদলে দেওয়া, খবর বদলে দেওয়া সহ আর্থিক অভিযোগ সমূহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা গ্রহন করা বিষয় পূর্ন তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য ফুটে উঠবে।
প্রেস ব্রিফিংয় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায়
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, মো: সলেমান প্রধানীয়া, আ: হাই, বীর প্রতীক বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজদার, এ কে এম তাহেরুল ইসলাম, মো: আবু তাহের, আব্দুস সামাদ,জয়নাল আবেদীন, আব্দুল হামিদ, এ কে এম জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, গিয়াউদ্দিন প্রধান, ইঞ্জি: মো: আবু তাহের, আব্দুল মন্নান, মো: শাহজাহান পাটওয়ারী মো: আব্দুল বারী বকাউল, আইয়ুব আলী মোল্লা, মো: ছানাউল্লাহ খান, মো: আবুল খায়ের, ওসমান গনি পাট: দেওয়ান সিরাজুল ইসলাম, কাজী হুমায়ুন কবির, মো: আবুল বাশার, মো: সেলিম খান, দেলোয়ার হোসেন পাট: শাহাদাৎ হোসেন পাটওয়ারী, সুলতান আহমেদ।
সাংবাদিকগণের মধ্য প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর দর্পনের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, দৈনিক যুগান্তর চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জমান বাবলু, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম।
ক্যাপসান: গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব।




