অষ্টমীর রাতে চাঁদপুরের পূজামণ্ডপ পরিদর্শনে পৌর কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার কর্মকর্তারা।

রোববার (১৮ অক্টোবর) রাতে চাঁদপুর পৌর প্রশাসক (উপসচিব) দেবাশীষ চৌধুরীর নির্দেশে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে পৌর কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পৌর প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

চাঁদপুর পৌর প্রশাসক ( উপসচিব) দেবাশীষ চৌধুরীর নির্দেশনায় পৌরসভার কর্মকর্তারা পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

সম্পর্কিত খবর