
স্বপন কর্মকার মিঠুনঃ দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের একদিনের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সরজমিন পরিদর্শন গিয়ে বেড়া উচ্ছেদ করেন।
এবং ১৭ টি পরিবারের প্রায় ২ শতাবধি সদস্য দীর্ঘ তিন মাস পর গৃহবন্দী জীবন থেকে উম্মুক্ত হন। ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর নতুন মৃধা বাড়িতে। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন, ইউনিয়নের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানা এসআই ফরিদ আহমদ, পুলিশ ফোর্স, গ্রাম পুলিশ, অভিযোগকারি, প্রতিপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযোগের সত্যেতা পেয়ে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা হিল্লোল চাকমা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি ভবিষ্যতে কেউ পুনরায় পথটি বন্ধ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য নতুন মৃধা বাড়ির ১৭টি পরিবার বসবাস করছে। গত তিন মাস পূর্বে পার্শ্ববর্তী বাড়ির মুকসুদা বেগম নামে এক মহিলা ওই বাড়িতে ভূমি ক্রয় করে মালিকানা দাবি করে কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এতে ১৭টি পরিবারের সদস্য এবং আশপাশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা উপস্থিত ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে পথটি কাঁটাতারের বেড়া অবমুক্ত করে দেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি ভবিষ্যতে কেউ যদি পুনরায় পথটি বন্ধ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক বার্তা দিয়ে এসেছি।




