
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেছেন।
ভিজিটের পর পরই চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে একটি স্ট্যাটাস প্রদান করেন।
তিনি লিখেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দকে জাতীয় সংসদ ভবনে স্বাগত জানাতে পেরে আনন্দিত। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে চাঁদপুরের উন্নয়ন, সম্ভাবনা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে।
চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রইল।
উল্লেখ্য, চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে ও সহযোগিতায় চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করলেন।



