ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সোমবার (১৩ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক পরিবেশ এবং জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক সরকারি সেবার মান আরও উন্নত করতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর