আজ চাঁদপুরে আসছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি

চাঁদপুর খবর রিপোর্ট : আজ মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬খ্রি. বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি চাঁদপুর সফর করবেন।

মাননীয় প্রতিমন্ত্রীর সফরসূচি নিম্নরূপ: আজ সকাল ০৭:৩০ ঘটিকায় গুলশানের নিজ বাসভবন হতে চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:৩০ ঘটিকায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি হবেন। সকাল ১১:০০ ঘটিকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। স্থান।

মোলহেড, চাঁদপুর সদর, চাঁদপুর। এদিন দুপুর ১ টায় চাঁদপুর সার্কিট হাউজ হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ০৩:০০ ঘটিকায় ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে উপস্থিতি হবে। এটি এটি সরকারি সফর। উক্ত সফরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবুবকর সরকার (০১৬৮২-০৫৪৫১১) এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারী সফরসঙ্গী হবেন। গানম্যান: মোঃ রুহুল আমিন (মোবাইল: ০১৭১৫-৮৩৩৯৪৮)।

সম্পর্কিত খবর