বাবুরহাট বাজারে মেসার্স স্মৃতি ট্রেডার্স দোকানে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরতলী পৌর ১৪-নং ওয়ার্ডস্থ বাবুরহাট মধ্য বাজারের মেসার্স স্মৃতি ট্রেডার্স (পাইকারী) মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মেসার্স স্মৃতি ট্রেডার্স ( মুদি, চাল, তৈল, পাইকারী মুদি মালামালের দোকান) এই চুরির ঘটনা ঘটে।

৩-এপ্রিল দিবাগত গভীর রাতে চোরের দল দোকানটির পিছন দিকের গ্রিল ভেঙে ও কেটে দোকানের ভিতরে প্রবেশ করে,
প্রায় আড়াই লক্ষ টাকার এলাচি, ৬-লক্ষ টাকার সিগারেট, নগদ অর্থ সহ প্রায় ৯-লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

শুক্রবার সকালে দোকানের মালিক পক্ষ দোকান খুলে দোকানে প্রবেশ করলে দোকানে পরিবেশ উলটপালট, ছড়ানো ছিটানো মালামাল পড়ে থাকতে দেখে এবং পিছনের লোহার গ্রিল কাটা ও ক্যাশ বাক্স ভেঙে নগদ মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়ার দৃশ্য দেখে। বিষয়টি বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও থানা পুলিশকে জানানো হয় ।

চুরির ঘটনা শুনে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পালোয়ান, কোষাধ্যক্ষ মোঃ রিপন মিজি চুরির আলামত এসে দেখতে পান। এসময় তারা চুরির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

বাবুরহাট বাজারের চুরির ঘটনাটি লোকমুখে মানুষের কাছে দ্রুত পৌঁছে গেলে বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ী এবং সমাজ সচেতনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত চোর চিহ্নিত করার জন্য দাবি জানানো হয়।

এদিকে ভুক্তভোগী ব্যবসায়ীসহ বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, বাবুরহাট বাজারের নাইটগার্ড হাতেগোনা ৫-৬ জন, যা এত বিশাল বাজার কন্ট্রোল করা তাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া এসকল নাইটগার্ডের বয়স ৭০-৭৫ বছর। দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও বাজার ব্যবস্থাপনা কমিটি তা রোধ করতে না পারায় ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন এ ব্যাপারে চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন।

দুর্ধর্ষ এই চুরির বিষয়ে চাঁদপুর মডেল থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করবেন ভুক্তভোগী ব্যবসায়ী জানিয়েছেন।
নগদ অর্থ ও দামি মালামাল উদ্ধারে চাঁদপুর মডেল থানা পুলিশকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীরা।

সম্পর্কিত খবর