
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের নতুন বাজার, রহমতপুর কলোনী, সিএসডি ফিডারের আওতায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এক্সপ্রেস ফিডার চালুকরণ কাজের জন্যে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ দপ্তরের আওতাধীন নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, রহমতপুর কলোনী, সিএসডি ফিডারে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ৭টা হতে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর-এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ি, জেলা প্রশাসকের বাসভবন, রহমতপুর কলোনী, লঞ্চঘাট ইত্যাদি এলাকাসহ বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর বিউবো, বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঞা স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়েছে।



