
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে মাতৃকেয়ার হসপিটাল (প্রা.) এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রাইভেট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (১ এপ্রিল ২০২৬) চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ চিত্রলেখা মোড়ে এ হাসপাতালটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। উদ্বোধন শেষে তিনি হসপিটালের ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, হসপিটালের ব্যবস্থাপনা অত্যাধুনিক এবং যুগোপযোগী।
আমি প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন মাতৃকেয়ার হসপিটালের চেয়ারম্যান আবীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আবু নাছের, সিইও মো. ফজলে রাব্বি ও সহিদ উল্লাহ পাটওয়ারী, ফাহিম খান মাসুম, নিশাত বসু, আবু মুসা, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক তানবীর, আবু তৈয়ব পলাশ, জাহিদুল ইসলাম প্রমুখ।



