
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ০১ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বেলা ১১:০০ ঘটিকায় চাঁদপুর সদর উপজেলার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রধানীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার অফিসার, চাঁদপুর।
অনুষ্ঠানে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ’ সম্পর্কে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী হাসেম এবং বীর মুক্তিযোদ্ধা আবু শামীম, চাঁদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিপ্রা মজুমদার, আইন শিক্ষাবিদ জনাব রোকেয়া আকতার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পটভূমি, যুদ্ধের সূত্রপাত, যুদ্ধকালীন সময়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলে ধরেন।
আলোচনা সভায় প্রায় শতাধিক তরুন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



