রাতের অন্ধকারে অসহায়দের মাঝে ক্লিন চাঁদপুরের খাবার বিতরণ

মহসিন হোসাইন : সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ নিজ উদ্যোগে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন। এ সময় প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে তিনি বলেন, এই মানুষগুলো পথেই জীবন কাটায়। কখনো রেলওয়ে স্টেশন, কখনো রাস্তার পাশে—অমানবিক অবস্থায় দিনযাপন করে তারা। অনেকেই অনাহারে-অর্ধাহারে দিন পার করে।

সেই চিন্তা থেকেই তাদের মুখে অন্তত একবেলা খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও জানান, ক্লিন চাঁদপুর একটি সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাটসহ নানা স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাশাপাশি যেখানে ময়লার ভাগাড় ছিল, সেখানে সবুজায়ন গড়ে তোলার উদ্যোগও নিয়েছে সংগঠনটি। খাবার পেয়ে অসহায়রা সন্তোষ প্রকাশ করেন এবং নূরুল আমিন খান আকাশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। এ সময় তাদের মুখে হাসি ফুটে ওঠে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা। অনুষ্ঠানে ক্লিন চাঁদপুরের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর