কচুয়া জগৎপুর ড্রিমফিল ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উদযাপন ও মিলনমেলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: কচুয়া উপজেলার জগৎপুরে ড্রিমফিল ফাউন্ডেশনের ১যুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সদস্যূদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জগৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল নাহার বেবী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহী সুভাষের সভাপতিত্বে ও জাতীয়তাদী ছাত্র আইন ফোরামের আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা এম.এ ফয়েজের পরিচালনায় স্বাগতম বক্তব্য রাখেন, ওবায়দুল্লাহ বুলন।

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফুদ্দিন মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা,ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, বিএনপি নেতা শাহ আলম,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি,

সাধারণ সম্পাদক রঈশ উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ড্রিমফিল ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত সংগঠন গুলোকে সামাজিক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

পাশাপাশি ড্রিমফিল ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।

সম্পর্কিত খবর