চাঁদপুরে অনন্যা নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটির সভা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : অনন্যা নাট্যগোষ্ঠীর কার্যকরি কমিটির নিবার্হী সভা গতকাল ২৮ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস-২০২৬, এভারের মূল প্রতিপাদ্য হলো….. “ সহিংস বিশ্বের বিপরীতে মানবিক থিয়েটার ”।

নাটক আমাদের সংস্কৃতির আয়না.. নাটক আমাদের চিন্তা করতে শেখায়. আমাদের অনুভূতি জাগায়, শানিত করে তুলে – এ স্লোগানে সংগঠনের পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবসে সকল নাট্যজন , কলাকুশলী ও থিয়েটারের কর্মকর্তা, পৃষ্ঠপোষক, নাটক প্রেমী দর্শকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা জানান। এবং বাংলা নববর্ষ উপলক্ষে নতুন নাটক মঞ্চায়নের লক্ষ্যে সংগঠনের জসীম মেহেদীর রচনায় ও নির্দেশনায় ” জল রুপালী ” নাটকের মহড়া সহ সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য সকলকে মহড়া কক্ষে উপস্থিত, এছাড়া এ বছরে শিক্ষা সফর ও রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন সহ বিবিধ নিয়ে আলোচনা করা হয়। সভায় অনন্য নাট্যগোষ্ঠীর সভাপপপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা হানিফ পাটোয়ারী,

সহ-সভাপতি জয়রাম রায়, সহ-সভাপতি মোবারক হোসেন শিকদার, সহ-সভাপতি জসীম মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাস, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক ফাতেমা তুজ জোহরা, দপ্তর সম্পাদক সীমা ইসলাম, কার্যকরি কমিটির নিবার্হী সদস্য সাবিত্রী ঘোষ ও কার্যকরি কমিটির নিবার্হী সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম।

সম্পর্কিত খবর