
চাঁদপুর খবর রিপোর্ট :চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।



