
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য ও সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিশ্বের সকল মুসলমানদের এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে।
এদিন মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করে থাকে। ঈদের আনন্দে পূর্ন হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন হোক মঙ্গলময়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও ৬নং মৈশাদী ইউনিয়নবাসীকে জানাই ঈদ মোবারক।
মোহাম্মদ মনিরুজ্জামান মানিক
সদস্য, আহ্বায়ক কমিটি চাঁদপুর সদর উপজেলা বিএনপি।
সাবেক সহ-সভাপতি : চাঁদপুর চাঁদপুর সদর উপজেলা বিএনপি।
সাবেক নির্বাচিত সদস্য : চাঁদপুর জেলা পরিষদ।
সাবেক সফল চেয়ারম্যান : ৬নং মৈশাদী ইউনিয়ন
পরিষদ, চাঁদপুর সদর।



