চাঁদপুরের সাবেক এমপি আলহাজ রাশেদা বেগম হীরার ঈদ শুভেচ্ছা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দলের মনোনীত সাবেক দুবারের সফল মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা আলহাজ¦ রাশেদা বেগম হীরা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন।

পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় চাঁদপুরসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সম্পর্কিত খবর