দৈনিক নয়া প্রভাতের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের ঈদ শুভেচ্ছা প্রদান

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক নয়া প্রভাত পরিবারের পক্ষ থেকে চাঁদপুরের পত্রিকা বিলিকারকদের মাঝে ঈদ শুভেচ্ছা প্রদান করা
হয়েছে। বুধবার (১৮ মার্চ) শহরের নয়া প্রভাত পত্রিকার নিজস্ব কার্যালয়ে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে পত্রিকা বিলিকারকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন দৈনিক নয়া প্রভাতের প্রকাশক ও সম্পাদক শেখ মোঃ জয়নাল আবেদীন, প্রধান সম্পাদক কাদের পলাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ. এম. নিজাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ বেলাল, সহকারী সম্পাদক মিজানুর রহমান, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, যুগ্ম বার্তা সম্পাদক হাসান খান মিশু, মাল্টিমিডিয়া প্রতিনিধি রিয়াজ শাওন এবং বিশেষ প্রতিনিধি ইকবাল বাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাটোয়ারী নিউজ পেপারের পরিচালক জসিম মেহেদী। এসময় পত্রিকা বিলিকারকরা দৈনিক নয়া প্রভাতের প্রকাশক ও সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপহার বিতরণ শেষে অতিথিরা বলেন, মানুষের দোরগোড়ায় পত্রিকা পৌঁছে দিতে সবচেয়ে বড় অবদান পত্রিকা বিলিকারকদের। তাদের এই পরিশ্রম ও অবদানের স্বীকৃতি স্বরূপ এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর