এনসিপির চাঁদপুর সদর উপজেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর খবর রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর সদর উপজেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, আমরা সবাই মিলেমিশে চাঁদপুরকে এগিয়ে নিতে কাজ করবো।চাঁদপুরের উন্নয়নের স্বার্থে এখানে যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা রয়েছে তা কচুয়ায় নেয়া যাবেনা। এমন হলে এখানকার মানুষজন রাস্তায় নেমে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আরেকটি বিষয় হচ্ছে অবৈধ বালু উত্তোলন। এটি যাতে আর না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, অবৈধ ঠিকাদারকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিচ্ছি। যাদের কাগজপত্র নেই তারা যাতে ঠিকাদারি করতে না পারে সেদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশকে গড়ে তুলবো। দেশে নদী ভক্ষণ চলছে, খাল ভক্ষণ চলছে, সব রক্ষকরা ভক্ষকের ভূমিকা পালন করছে। তাই এসবকে রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রস্তুত হতে হবে। ভারতের দেয়া সংবিধান নিয়ে একটি দল সংবিধান সংবিধান করে মাথাচাড়া দিয়ে উঠেছে। উনাদের এই সংবিধান বহু আগেই ছুড়ে ফেলে দিয়েছে এদেশের জনগণ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম ও এনসিপির চাঁদপুর সদর উপজেলার সমন্বয়ক তামিম খান।

সম্পর্কিত খবর