চাঁদপুরের সাবেক জনপ্রিয় এমপি জিএম ফজলুল হকের ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য (এমপি) জি এম ফজলুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ইফতারের আগে তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যকালে তিনি স্ত্রী, দু ছেলে দু মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন জন্যে রেখে গেছেন। চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য (এমপি) জিএম ফজলুল হকের প্রথম জানাজা আজ বুধবার (১৮ মার্চ) বেলা ১২ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন (মেহেদী হাসান)। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাজায় অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।

তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য, জাতিয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, বাংলাদেশ ডাক তার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন অভিজ্ঞ, আদর্শবান ও জননিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

চাঁদপুর প্রেস ক্লাবের শোক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এসময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

সম্পর্কিত খবর