
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি এবং মেসার্স ফারুক এন্ড মৃর্ধা বাদ্রাসের স্বত্বাধিকারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফারুক আহমেদ মৃর্ধার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই মার্চ) চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুরে নিজ বাড়ির আমিনুল হক মৃর্ধা জামে মসজিদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের খতিব মাওলানা মূফতি শাহাদাত হোসেন কাসেমীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফারুক আহমেদ মৃর্ধা।
তিনি তার বক্তব্য বলেন প্রতি বছরে চেষ্টা করি এলাকার সকল মানুষদের নিয়ে একদিন ইফতার করি। আমরা সবাই সামাজিক বন্ধনে সবার মধ্যে থাকা উচিত। এখানে দলমত নির্বিশেষে যেনো কোন কোন্দল সৃষ্টি না হয়। বিশেষ করে এলাকার অনেক সুঠাম দেহের মানুষ ছিল, যারা আজকে কবরে শুয়ে আছে।
তিনি তার বক্তব্য আরো বলেন আমি চাঁদপুরে আমার ব্যবসা-বাণিজ্য ইসলামের পথে থেকে চলার চেষ্টা করতেছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমার মা-বাবা ও দাদা-দাদির জন্য দোয়া করবেন। আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু,
সহ সভাপতি মোঃ সফিকুর রহমান মৃর্ধা, পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক পাটওয়ারী, আশিকাটি ইউপি সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন খান, সাবেক ইউপি সদস্য জাফর আহমেদ খান সহ এলাকার বিভিন্ন নানা শ্রেনী পেশার মানুষ।



