
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা ট্রাক্সফোর্স কমিটি ও জেলা পন্য বিপনন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
এসময় তিনি বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ও বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বড় গাড়ি শহরে প্রবেশ করতে পারবে না। তেল কম্পানিগুলোকে জেলা প্রশাসক হুশিয়ার করে বলেন, আপনাদের তেলের লরিগুলো যানজটের প্রধান কারন। তবে কোন অবস্থাতেই অফিস টাইমে লরি শহরে প্রবেশ করতে পারবে না।
চেম্বার কি একটি ঘোষণা দিতে পারবেন কিনা আগামীতে ২০ থেকে ৩০টি পণ্যে দোকানদাররা কোন প্রফিড করবে না “নো প্রফিড বিজনেস”। এটা ঈদের পূর্বে ৫দিন করলেই আমাদের দৃর্ষ্টি ভঙ্গির পরিবর্তণ হবে। আমরা চাই দৃর্ষ্টি ভঙ্গীর পরিবর্তণ হোক। তাহলে চাঁদপুর বাংলাদেশের মধ্যে আইকন হয়ে যাবে।
তিনি আরও বলেন, কোন অবস্থাতেই গরু ও মুরগির মাংসের দাম নির্ধারিত মূল্যের বাইরে যেন বিক্রি না করা হয় সেদিকে নজর রাখতে হবে। মাংসে ভেজাল বা প্রতারণার আশ্রয় নিলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রয়োজনে জরিমানার সাথে সাথে সল্প মেয়াদে জেল দিতে হবে। বাজার মনিটরিং ও অভিযানের সময় ভোক্তার সাথে চেম্বার, ক্যাাব ও প্রেসক্লাব প্রতিনিধি সাথে থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন বলেন, খাদ্য ব্যবস্থাপনায় কেউ যদি অসুস্থ প্রতিযোগিতা যে করবে তাকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। আমাদের সুন্দর ও সুস্থ থাকার জন্য যা করনীয় তা করতে হবে। অভিযানকালে বিচার কাজে যে বাঁধা দান করবে তাকে কোন ভাবেই ছাড় দেয়া জবে না। ব্যবসায়িদের খাদ্যের মান ও দাম ঠিক রেখে ব্যবসবা করা উচিৎ।
এসময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান, চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মাইনুল আখন্দ।
সভায় নৌ পুলিশ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা জ্যোর্তিরময় ভৌমিক, জেলা খাদ্য নিয়ন্ত্রক (অব:) মোঃ আব্দুর রহমান খান, মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কোস্টগার্ড পিও সোহেল রানা, তেল ব্যবসায়ি ওমর ফারুক।



