মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মতলব উত্তর সটাকী স্কুল মাঠে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধী সুধী সমাবেশ গতকাল শনিবার (১৪ মার্চ ২০২৬খ্রি.) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। তিনি বলেন, মতলব উত্তর থানা পুলিশ জনগনের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করিবে এটি আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবীর হাসনাইন সানীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল।

পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলসহ ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, হাফিজুর রহমান কবির ও বিভিন্ন শ্রেনী, পেশা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সুধীজন আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং মাদক ও কিশোর গ্যাং বিস্তার প্রতিরোধে বিভিন্ন মতামত প্রদান করেন।

সম্পর্কিত খবর