চাঁদপুর শহরের কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিংকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর নিউমার্কেট এর ৩য় তলায় অবস্থিত কাচ্চি ডাইন ও চাঁদপুর মীর শপিং সেন্টারের ৩য় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল ১৪মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১২টায় দিকে প্রতিষ্ঠান দু’টিতে অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে চাঁদপুর নিউ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনে অভিযান পরিচালনা করা হয়েছে।

কাচ্চি ডাইনে অভিযানে আমরা ৮০পিজ বাসি খাসির মাংস, বিরানি, মেয়াদ উত্তীর্ণ বাদামের জুস পাওয়া যায়। এগুলো ভিক্সল দিয়ে বিনষ্ট করা হয়েছে। এ অপরাধে কাচ্চি ডাইন কে ২০হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

পরে দুপুর ১টায় আরেকটি অভিযানে চাঁদপুর মীর শপিং সেন্টারের ৩য় তলায় কাচ্চি ডাইনিংয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ৬পিস মেয়াদ উত্তীর্ণ মাওয়া পাওয়া যায়। এজন্য কাচ্চি ডাইনিং কে ১০হাজার টাকা জরিমানা করি এবং ভবিষ্যতে জন্য সতর্ক করা হয়। অভিযানে চাঁদপুর সিভিল সার্জনের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

তিনি আরো বলেন, পুনরায় এ ধরনের অপরাধ সংগঠিত হলে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। দুইটি প্রতিষ্ঠানে মোট ৩০হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুইটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন এর প্রতিনিধি ডিসিক্ট স্যানিটারী ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারি কাম কম্পিউটার ইউসুফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর