চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর।


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন,

পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা,সাংবাদিক অ্যাডভোকেট :ইয়াসীন ইকরামসহ বিচার বিভাগের বিচারকগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেফায়েত উল্লাহ।

সম্পর্কিত খবর