হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গতকাল মঙ্গলবার (১০ মার্চ) হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)/নূরমোহাম্মদ তাহার সঙ্গীয় ফোর্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটক কৃত আসামীর নাম মোঃ ইমতিয়াজ হোসেন (২২), পিতা-ইমান হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, গ্রাম-ইয়াছিন মার্কেট, কুমিল্লা ইপিজেড, থানা-সদর দক্ষিণ মডেল, বর্তমান গ্রাম-অর্জুনতলা, ৮নং ওয়ার্ড, বরুড়া পৌরসভা, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ কুরিয়ার সার্ভিস অফিস কক্ষের ভিতরে বিপুল পরিমানে মাদক পার্সেল করার জন্য আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/নূরমোহাম্মদ তাহার সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানা, চাঁদপুর এবং হাজীগঞ্জ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন, এএসআই (নিঃ)/মোঃ মনির হোসেন মুন্না, কং/৭৩১ মোঃ খুরশিদ আলম সহ হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ কুরিয়ার সার্ভিস অফিস কক্ষের ভিতর থেকে আসামী মোঃ ইমতিয়াজ হোসেন (২২) কে একটি উঐখ লেখা বাদামী রংয়ের পার্সেল বক্সসহ গ্রেফতার করেন।

পার্সেল বক্স খুলে বক্সের ভিতর থেকে পাঁচ প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেট ফুয়েল পেপার দ্বারা মোড়ানো পলিপ্যাকের ভিতরে রক্ষিত ছিলো, তন্মধ্যে ০২ কেজি ওজনের ০৫টি পলি প্যাক, সর্বমোট ১০ কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। এছাড়াও ০৪ (চার) পাতা ঙৎধষ ঋৎবংয ইৎঁংয যাহার প্রতিটিতে ১২ (বার) টি করে ব্রাশ আছে, চার বোতল ফুড কেয়ার ওটস, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ক্যাশ মেমো, একটি বাদামী রংয়ের বক্স, যাহার গায়ে ইংরেজীতে উঐখ লেখা আছে উদ্ধার পূর্বক জব্দ করেন।

উক্ত ঘটনায় এসআই/ নূরমোহাম্মদ উদ্ধারকৃত গাঁজা (মাদক দ্রব্য) থানায় আনিয়া গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ ইমতিয়াজ হোসেন (২২) কে সহ অজ্ঞাত নামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

বাদীর এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে হাজীগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-১০/০৩/২০২৬ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯(খ)/৪১ রুজু করা হয়েছে। মামলা টি এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন তদন্ত করিবেন।

সম্পর্কিত খবর