
সাইদ হোসেন অপু চৌধুরী : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪’র ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, তাই সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তাই বিভেদ ভুলে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে, চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যানে কাজ করেছে। যারা চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য হতে পারেন নাই, আপনার যদি গঠনতন্ত্র অনুযায়ী আবেদন করেন তাদেরকে অবশ্যই বিবেচনা করা হবে। আমরা মাঠপর্যায়ের সাংবাদিকদের গুরুত্ব দিচ্ছি। যারা শতভাগ পেশাদার সাংবাদিক। চাঁদপুর প্রেসক্লাবের সকল গুরুত্বর্পুন অনুষ্ঠানে সদস্যদের পাশাপাশি মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ,সাংবাদিক সমাবেশ ,টেনিংয়ের ব্যবস্থা নিচ্ছে , মুল্যায়ন করা হচ্ছে ।
চাঁদপুর প্রেসক্লাব সকল পেশাদার সাংবাদিকদের পাশে রয়েছে। চাঁদপুর বিডি কারেন্ট নিউজ ২৪’র সম্পাদক ডা. শেখ মহসিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক এস. এম. মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভি. এম. মোস্তফা কামাল, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আমিন খান আকাশ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সময়-এর প্রকাশক মোঃ এরশাদ খান, প্রধান সম্পাদক এম. ফরিদুল ইসলাম উকিল, মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, গ্রিন বাংলা নিউজের সম্পাদক আশিক খান, দৈনিক চাঁদপুর জমিন-এর যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন রানা, বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক ও প্রকাশক এস. এম. পারভেজ, বিডি কারেন্ট নিউজ ২৪-এর অ্যাডমিন আব্দুল কাদির,
পরিচালক মনির মিয়াজী, খোকন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, আব্দুল আলী মিয়াজী, ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন, তালহা জুবায়ের, মোহাম্মদ রাব্বি ডালি, আরিয়ান নুরুল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাহে রমজানের শিক্ষা তুলে ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



