
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ডাকাত দলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগরের মো. ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি উপজেলার মো. মহসীন মিয়া (৪০)।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, রাতে পিকআপ ট্রাকটিকে থামার সংকেত দিলে তারা ট্রাকটি রেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ট্রাক ও তাদের সাথে থাকা ১টি ধারালো রাম দা,
১টি চাপাতি, ১টি দেশীয় তৈরি ধারালো ছুরি, ১টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১টি লোহার শাবল, ৩টি পুরাতন সুতী গামছা, ৫টি ধারালো শার্প ব্লেড ও ৩টি কালো রংয়ের মাস্ক উদ্ধারসহ জব্দ করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর জব্বার জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠনো হয়েছে।



