চাঁদপুর প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের উদ্বোধন আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম (হল রুম) আজ রোববার (৮মার্চ ) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধন করবেন চাঁদপুর-৩ (সদর -হাইমচর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে সকল সম্মানিত সদস্য ও সাংবাদিকদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

সম্পর্কিত খবর