নিজ গাছতলা ফয়েজ-এ মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা দরবার শরীফ ও, ফয়েজ এ মদিনা ফাউন্ডেশন ও খাজা আতিকুর রহমান এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে গতকাল শনিবার ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল আল মোজাদ্দেদিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

দোয়ার মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন খাজা ফরিদ আহমেদ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব খাজা হাফিজ আহমেদ, আলহাজ্ব হাফেজ হাছান খান, ইউপি সদস্য জাকির খান, ডিএম হাবিব খান, আনোয়ার হোসেন খান,

খাজা আনোয়ার, শরীফ খান, মাসুদ আখন, মোশাররফ মাল, মনির খান, আরিফ খান নসু ও জাকির খান প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর