
মহসিন হোসাইন: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সহ-সভাপতি ডা: জাহাঙ্গীর, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, ক্লিনিক মালিক সমিতির সেক্রেটারি সাংবাদিক জি এম শাহীন, ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ ইউনুছসহ শহরের বিশিষ্ট চিকিৎসক, বিভিন্ন ক্লিনিক,হাসপাতাল মালিক সমিতির সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিবৃন্দসহ হাসপাতালের ডাক্তার, স্টাফ, নার্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শেষে উপস্থিত সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।



