বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অসংগতি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক এ ব্যাপারে অভিযান পরিচালনা করেন। বাজার তদারকির অংশ হিসেবে রোববার দুপুরে বাবুরহাট বাজারের বিভিন্ন মুদি দোকান ও মাংসের দোকানে আকস্মিক অভিযান চালানো হয়।

এ সময় পণ্যের দামে কারসাজি ও সঠিক মান বজায় না রাখাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার আইনে চারটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

ম্যাজিস্ট্রেটের অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, “ভোক্তাদের সাথে কোনো ধরনের প্রতারণা বা পণ্যে অসংগতি সহ্য করা হবে না। ভবিষ্যতে আইন অমান্য করলে জেলসহ আরও বড়ো অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হবে।” মাংস ব্যবসায়ীদের ক্ষোভ ও দাবি এদিকে অভিযান চলাকালে গরু মাংস বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদপুর পৌরসভা থেকে মাংসের মান নিশ্চিতে সিল দেওয়ার নিয়ম থাকলেও যথাযথভাবে তা দেওয়া হচ্ছে না। পৌরসভা কেন নিয়মিত সিল দিচ্ছে না-এ নিয়ে ব্যবসায়ীরা উম্মা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পর্কিত খবর