ফ্রাইডে ক্রিকেট চাঁদপুরের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক: ফ্রাইডে ক্রিকেট চাঁদপুরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) চাঁদপুর শহরের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

শহরের স্টেডিয়াম রোডস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইয়াসিন খান। ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও ক্রীড়াঙ্গনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, জুলফিকার আলী ভুট্টু, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম। এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মহসিন পাটওয়ারী, শান্ত চৌধুরী, কেশওয়ার পারভেজ, তোফায়েল কাজী সবুজ, সুমন দাস, সোহাগ খান, ইমন সরকার, সোহাগ, রাসেল পাটওয়ারী, রকিবুল হাসানসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, সাবেক ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও ক্রীড়াবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর