
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের গাজী বাড়ি নিবাসী মরহুম আব্দুস সাত্তার গাজীর ছোট ছেলে অসহায় মুনসুর গাজী’র ব্রেন ক্যানসার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান সহ সকলের কাছে সাহায্যের আবেদন করছেন।
জানা যায়, ব্রেন ক্যানাসার টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে বিনা চিকিৎসায় ভুগছে। তার দু’টি ছোট ছোট মেয়ে রয়েছে। চিকিৎসা করাতে গিয়ে ভিটা-বাড়ি সহ সবস্ব হারিয়েছেন। বর্তমানে অর্থের অভাবে কোন চিকিৎসা করাতে পারছে না। তাই সমাজের যাদের সামর্থ্য আছে, তারা তাদের কাছে সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: স্ত্রী: ফারজানা বেগম মোবাইল (বিকাশ)- 01632983391



