
গোলাম সারোয়ার সেলিম : মতলব দক্ষিণ থানার পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের মাদক বিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
২৫ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় এসআই সুজিত ও এসআই সাইফুল সঙ্গী ও ফোর্সের অভিযানে ১১টি মাদক মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম, পিতা-সোনা মিয়া সওদাগর, সাং-নায়েরগাঁও বাজারকে ৩টি গ্রেফতারী পরোয়ানায় ভুক্ত আসামিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাত ছিলেন।
এছাড়া নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। আরও একটি অভিযানে ঘিলাতলী গ্রামের মজুমদার বাড়ী থেকে মোঃ সাইফুল ইসলামকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং নায়েরগাঁও বাজারের “মায়ের দোয়া স্টিল কিং” দোকানের সামনে থেকে মোঃ রেজাউলকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানিয়েছে, মাদক মামলায় চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে ।



