
চাঁদপুর খবর রির্পোট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে মো: সাইফ ইসলাম বৃত্তি পেয়েছে। তার পিতার নাম মো: সাইফুল ইসলাম, গ্রাম : বড় শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর৷
গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিদ্যালয়সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো: সাইফ ইসলাম বর্তমানে অত্র বিদ্যালয়ে নবম শ্রেনিতে অধ্যয়নরত।
এদিকে, বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে মো: সাইফ ইসলাম বৃত্তি পাওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন সহ শিক্ষকবৃন্দ।



