
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৩টায় চাঁদপুর জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) সিনিয়র সিভিল জজ মো: আবদুল আলীমের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে আমরা মূলত তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এগুলো হলো-আইনগত পরামর্শ, মিডিয়েশন এবং আইনগত সহায়তা। মামলা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের জন্য সামান্য কিছু খরচ গ্রহণ করা হয়, যা সম্পূর্ণ প্রক্রিয়াগত ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ।
সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড সেবাকে আরও সহজলভ্য করতে লিগ্যাল এইড হেল্পলাইন নম্বর- ০১৭০১২৬৭৩৮১ থেকে মানুষ সেবা নিচ্ছে। গতমাসে আমাদের আইনগত পরামর্শ-৭৫টা, উঠান বৈঠক বাড়াতে হবে৷ তাহলে মানুষ জানবে, এতে মানুষের উপকার হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ ,
অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান সহ অন্যান্যরা।



