চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ আজ

চাঁদপুর খবর রির্পোট: মহান ভাষার মাস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনে আজ বুধবার সকাল ১০ উদ্বোধন পর্ব ও বিকাল ৩ টায় সমাপনী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। উভয় সেশনে সম্মানিত অতিথিগন উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিবেন।

প্রতিযোগিতার বিষয় : ১. শুদ্ধ বর্ণমালায় সুন্দর হাতের লেখা : ‘ক’ গ্রুপের শিশুদের জন্য বর্ণমালা লিখবে। ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের জন্য “প্রিয় মাতৃভাষা বাংলা” এর উপর টিকা লিখতে হবে) ‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (বর্ণমালা লিখন ) ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (৩০ শব্দের মধ্যে টিকা লিখন)

২. চিত্রাঙ্কন : ‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা), ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (শহীদ মিনার) ‘গ’ বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (ভাষার মাস)

৩. আবৃত্তি প্রতিযোগিতা : ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (একুশের উপর যে কোন ছড়া)
‘খ’ বিভাগা: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (কবিতার নাম: একুশের কবিতা, কবি: আল মাহমুদ ), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (বিদ্রোহী কবিতার অংশ বিশেষ )

চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ রইলো।
সার্বিক ব্যবস্থাপনায় : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, মোবাইল নম্বর : ০১৭১১-০১৩৪৪৪
সাধারণ সম্পাদক এম এ লতিফ মোবাইল নম্বর : ০১৭১২-২০৮৮৭১।

এ বিষয়ে সার্বিক যোগাযোগ : জনাব এম আর ইসলাম বাবু, আহবায়ক, মোবাইল নম্বর ০১৯৮১২৪০৪০৮, প্রতিযোগিতা উপ-কমিটি।

সম্পর্কিত খবর