
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্বরণে চাঁদপুর ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন।
২১শে ফেব্রুয়ারি সকালে তারা ১৯৫২ সালের সকল ভাষা শহীদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাবুরহাট স্কুল এন্ড কলেজে বিনম্র শ্রদ্ধা জানান।
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ সেলিম মিয়া, ইন্সট্রাক্টর তাফসির হোসেন, শরিফুল
আলম, অফিসার এডমিন একাউন্টস মোশারফ হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর হালিমাতুজ সাদিয়া, নাঈম পাটওয়ারী, বিল্লাল হোসেন, মাইনুদ্দিন চৌধুরী, সাইদুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলির সময় উপস্থিত ছিলেন।
এর আগে তারা একুশের প্রভাত ফেরিতে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে র্যালি বের করে চাঁদপুর বাবুরহাট কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পন করেন শ্রদ্ধা নিবেদন করেন।



