
স্টাফ রিপোটার : চাঁদপুর ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমে মানিক (এমপি) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবরের নেতৃত্বে গণফোরাম নেতৃবৃন্দ।
রোববার ২২ শে ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে নিবাচিত এমপি’র সাথে চাঁদপুর জেলা গণফোরাম নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা সহ মতবিনিময়ে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি, জসিমউদ্দীন বাবলু খান, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর থানা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী, যুগ্ন সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, নুরুন্নবী, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার,
সদর উপজেলা গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, পৌর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর হোসেন , গণফোরামের নেতা স্বপন শেখ, হারুন সরকার, মহিলা গণফোরাম নেত্রী অ্যাড. জেসমিন কবির, শরীয়তুনেচ্ছা শিল্পীসহ গণফোরামের নেতৃবৃন্দ।



