
চাঁদপুর খবর রিপোর্ট : আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে ১৯৫২ সনের সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এক শ্রদ্ধাঞ্জলীতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি। আজকের এই দিনে ভাষা সৈনিকদের জানাই শ্রদ্ধা।



