চাঁদপুরে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ( হাতের সুন্দর লেখা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি) চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে গতকাল ২০ ফেব্রুয়ারি জেলা শিশু একাডেমি মিলনায়তনে সকল প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল, সাজিদ হক ও মোঃ নাজমুল হুদা বিজয়, সহকারী জেলা শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল আহসান গাজী।

‘ক’ – বিভাগে শিশু থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। ‘ক’ – বিভাগে : শিশু শ্রেনি থেকে তৃতীয় শ্রেণি – ইচ্ছেমতো, ‘খ’ – বিভাগে : ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি – ফুলে ফুলে শাহিদ মিনার, ‘গ’ – বিভাগে : ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি – ভাষা আন্দোলন, ‘ঘ’ – বিভাগ : বিশেষ চাহিদা সম্পন্ন শিশু – ইচ্ছেমতো চিত্রাংকন প্রতিযোগিতা ও
ক’ – বিভাগে : শিশু শ্রেনি থেকে তৃতীয় শ্রেণি, ‘খ’ – বিভাগে : ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, ‘গ’ – বিভাগে : ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি – সকল বিভাগের জন্য ভাষা আন্দোলন এর উপর রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে শিশু একাডেমির কর্মকর্তার পক্ষে গোলাম মোস্তফা, চিত্রাংকন বিভাগের প্রশিক্ষক অজিত দত্ত ও হাতের সুন্দর লেখা বিভাগের প্রশিক্ষক অভিজিৎ রায়।

আজ শনিবার সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর